রাজশাহীতে প্রাইভেট সেন্টার থেকে সাইকেল চুরি

রাজশাহীতে সংঘবদ্ধ চক্রের তৎপরতার অভিযোগ
টুইট ডেস্ক: রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড় এলাকায় একটি প্রাইভেট সেন্টার থেকে সাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে দুই ব্যক্তি সাইকেলটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শিক্ষার্থীরা প্রাইভেট সেন্টারে আসা-যাওয়ার মধ্যে ব্যস্ত থাকাকালে সুযোগ নিয়ে চোরচক্র সাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাইভেট সেন্টারের সামনে সাইকেল চুরির ঘটনা বেড়েছে। বিশেষ করে সকাল ও কোচিং চলাকালীন সময়ে সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়ে ওঠে।
স্থানীয়রা শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারি বাড়ানো এবং সিসি ক্যামেরার আওতা সম্প্রসারণের দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এ ধরনের চুরি আরও বৃদ্ধি পেতে পারে।






