নাহিদের আগুনে বোলিংয়ে ইতিহাস

পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্টে দুর্দান্ত জয় বাংলাদেশের
নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার রাজধানীর শের ই বা়লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের পঞ্চম দিনে ১০৪ রানের দাপুটে জয় পায় টাইগাররা।
ম্যাচের শেষ দিনে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন তরুণ গতিতারকা নাহিদ রানা। তিনি তুলে নেন পাঁচ উইকেট। তার আগুনঝরা বোলিংয়ের সামনে টিকতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। ফলে রোমাঞ্চকর লড়াই শেষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই জয়ে টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস পেল বাংলাদেশ দল। ব্যাটিং, বোলিং ও মাঠের লড়াকু মানসিকতায় পুরো ম্যাচজুড়েই আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। বিশেষ করে শেষ দিনে নাহিদের নিয়ন্ত্রিত গতি ও আক্রমণাত্মক লাইন পাকিস্তানকে চাপে ফেলে দেয়।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, দেশের মাটিতে এটি বাংলাদেশের অন্যতম স্মরণীয় টেস্ট জয়। তরুণদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্যও ইতিবাচক বার্তা দিচ্ছে।
এদিকে এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। এখন সিরিজ জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে টাইগার শিবিরে।






