শুভেন্দু অধিকারীর পিএ হত্যাকাণ্ডে ৩ জন আটক

চন্দ্রনাথ রথ হত্যা মামলায় ছয় দিনের মাথায় অগ্রগতি

টুইট ডেস্ক: পশ্চিমবঙ্গের বিজেপি নেতা Shuvendu Adhikari-এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ ও সিআইডির যৌথ দল।

সোমবার (১১ মে) ঘটনার প্রায় ছয় দিন পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, টোল বুথের অনলাইন পেমেন্ট তথ্য ও প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে উত্তর প্রদেশ থেকে তাদের আটক করা হয়।

এর আগে গত ৬ মে রাতে মধ্যমগ্রামে নিজ বাসায় ফেরার পথে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তদন্তে নামে রাজ্য পুলিশ ও সিআইডি।

আটকদের রোববার কলকাতায় এনে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। আজ (সোমবার) দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও সম্পৃক্ততা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।