সিটির দাপটে শিরোপা লড়াইয়ে নতুন উত্তাপ

ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি

টুইট প্রতিবেদক: প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে হাল ছাড়েনি ম্যানচেষ্টার। শিরোপার আশা টিকিয়ে রাখতে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পেপ গার্দিওলার দলের সামনে। সেই গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সিটিজেনরা।

ইতিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। যদিও ম্যাচের শুরুতে ব্রেন্টফোর্ডই প্রথম চমক দেখানোর সুযোগ পায়। মাইকেল কায়োদের থ্রো-ইন থেকে সিটির রক্ষণে চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত বিপদ কাটিয়ে ওঠেন গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় সিটি। একের পর এক আক্রমণে ব্রেন্টফোর্ডের রক্ষণকে ব্যতিব্যস্ত করে তোলেন আর্লিং হ্যালন্ড  জেরেমি ডকুরা প্রথমার্ধে হালান্ডের দুটি সুযোগ নষ্ট হলেও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা।

ম্যাচের এক ঘণ্টার মাথায় কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় সিটি। বক্সের ভেতর বল পেয়ে দারুণ কোনাকুনি শটে জাল কাঁপান ডকু। পাঁচ দিন আগে এভারটনের বিপক্ষেও গোল করেছিলেন এই বেলজিয়ান উইঙ্গার।

৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। সেমেনিয়োর কাটব্যাক থেকে চমৎকার ব্যাকহিল শটে দীর্ঘ গোলখরা কাটান নরওয়ের এই তারকা স্ট্রাইকার। শেষদিকে ওমর মাউস আরও একটি গোল যোগ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

এই জয়ে ৩৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা আরসেনাল এফ সি এর সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র ২ পয়েন্টে নামিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি । ফলে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনালের ম্যাচের আগে শিরোপা লড়াইয়ে বাড়তি চাপ তৈরি হলো গানারদের