আবিরকে রাজশাহী কলেজ ছাত্রদলের সংবর্ধনা

রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় কলেজ ছাত্রদলের উচ্ছ্বাস।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ, যুগ্ম আহ্বায়ক মুজাহিদ আরাফাত, ছাত্রনেতা আবু মুসা, জাহিদ হাসান, সামিউল ইসলাম শিমুল, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব নেহাল আহমেদ রায়হান, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ ইমন শেখ, ছাত্রনেতা মোঃ শাকিল, উজ্জ্বল মিয়া, রুহুল আমিন, নেওয়াজ শরীফ সৌরভ, শাহিল আহমেদ, সারোয়ার সাফি, নাজিম উদ্দীন, তানভীর আহমেদ রাহাত, সকাল, মাহিম, জনি জাকারিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, খালিদ বিন ওয়ালিদ আবির দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় থেকে সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তাঁর এ পদোন্নতি রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, রাজশাহী কলেজ ছাত্রদল অতীতের মতোই শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করবে। একই সঙ্গে মহানগর ছাত্রদলের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে খালিদ বিন ওয়ালিদ আবির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।







