সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন

প্রকল্প উদ্বোধন, সুধী সমাবেশ ও ক্রীড়া কর্মসূচিতে অংশগ্রহণ।
টুইট প্রতিবেদক: সিলেটে উন্নয়ন কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি সুধী সমাবেশে যোগ দিয়ে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।
এর আগে সকালে সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী মহান সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে তিনি সুরমা নদী তীরবর্তী সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধ অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।
সংশ্লিষ্টরা বলছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর জলাবদ্ধতা ও নদীভাঙন পরিস্থিতির উন্নতি ঘটবে।
দুপুর ১২টার পর কান্দিগাঁও ইউনিয়ন এলাকায় বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
স্থানীয় কৃষি ও পানি ব্যবস্থাপনায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। শিশু ও কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা বিকাশে এই উদ্যোগকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দিনের শেষভাগে বিকেল ৫টায় দলীয় এক সভায় অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
তার আগমন উপলক্ষে পুরো সিলেট জুড়ে সাজসজ্জা, তোরণ নির্মাণ এবং ব্যাপক প্রস্তুতি লক্ষ করা গেছে, যা স্থানীয় রাজনৈতিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে






