জলবায়ু ঝুঁকিতে নাগরিক উদ্যোগ ‘গ্রিট’

তরুণদের সম্পৃক্ততায় জবাবদিহিমূলক রাষ্ট্র ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার।

টুইট প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকির প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং নাগরিক অধিকারের প্রশ্নে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন প্ল্যাটফর্ম ‘গ্রিট’।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা বলেন, দেশের বহু সম্ভাবনাময় তরুণ সঠিক দিকনির্দেশনার অভাবে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

‘গ্রিট’ সেই শূন্যতা পূরণে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, সংগঠনের অন্যতম লক্ষ্য হবে রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা এবং একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করা।

সংগঠনের উপদেষ্টা মহিউদ্দিন আল হেলাল তার বক্তব্যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, অনেক ক্ষেত্রে রাষ্ট্র তার দায়িত্ব পূর্ণমাত্রায় পালন করতে পারছে না। এ অবস্থায় নাগরিক পর্যায়ের উদ্যোগ হিসেবে ‘গ্রিট’ তদারকি ও সচেতনতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

সংগঠনের পরিচালক খাতুনে জান্নাত দিয়া স্বাগত বক্তব্যে বলেন, নাগরিক অধিকার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই ‘গ্রিট’-এর যাত্রা। তিনি জানান, এটি একদল প্রতিশ্রুতিশীল মানুষের সম্মিলিত উদ্যোগ, যা ইতিবাচক সামাজিক রূপান্তরের লক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, আইন বিভাগের