প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা

হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব, লাইফস্টাইল সেবায় নতুন মাত্রা।

টুইট প্রতিবেদক: প্রাইম ব্যাংক পিএলসি তাদের গ্রাহকদের স্বাস্থ্যসেবা সুবিধা আরও বিস্তৃত করতে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক গ্রাহকদের জন্য উন্নতমানের স্বাস্থ্য পরীক্ষা সেবায় বিশেষ ছাড় ও সুবিধা নিশ্চিত করা হবে।

রাজধানীর গুলশান এভিনিউয়ের প্রাইম অ্যাসপায়ারে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়।

এতে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের প্রধান অধ্যাপক উ.খ.ফ. খান মজলিশ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তাঁরা বলেন, গ্রাহকসেবাকে আর্থিক খাতের বাইরে নিয়ে স্বাস্থ্য ও জীবনযাত্রা-কেন্দ্রিক সেবায় রূপান্তর করাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা এখন থেকে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডে স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এতে গ্রাহকসেবা আরও সহজ, আধুনিক ও জীবনঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।