দুর্গাপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুশীল সমাজ ও প্রশাসনের সমন্বয়ে উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয়

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর (রাজশাহী): রাজশাহীর দুর্গাপুর উপজেলায় সুশীল সমাজ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভার শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, জেলা সহকারী কমিশনার ইয়াছিন মিয়া, দুর্গাপুর থানার অফিসার (তদন্ত) রফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, সমবায় কর্মকর্তা আজগর আলীসহ অন্যান্যরা।

এদিকে, সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

সভায় বক্তারা স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান।