সিলেটে শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
টুইট প্রতিবেদক: সিলেট শহরের বিস্তীর্ণ এলাকায় শনিবার (১৮ এপ্রিল) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত, ট্রান্সফরমার সংস্কার এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
কাজ চলাকালীন সময়ে ট্রান্সফরমার মেরামত ও গুরুত্বপূর্ণ সঞ্চালন লাইনের রক্ষণাবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে। এতে করে সেবার মান উন্নত ও ভবিষ্যৎ ত্রুটি কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে;চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দরবাজার, আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাকবাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচক।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাজ শেষ হওয়ার পর দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সহযোগিতা কামনা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের রক্ষণাবেক্ষণ কাজ দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হলেও একদিনের দীর্ঘ লোডশেডিং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।






