টানা ছুটিতে শিক্ষা খাত

বৈসাবি, চৈত্রসংক্রান্তি ও নববর্ষে ৫ দিনের অবকাশে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
টুইট ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটির ঘোষণা ঘিরে শিক্ষা অঙ্গনে স্বস্তির আবহ তৈরি হয়েছে। বৈসাবি উৎসব, চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান তিন দিন বন্ধ থাকছে, যা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে দাঁড়াচ্ছে টানা পাঁচ দিনে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হবে।
পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্রসংক্রান্তি এবং মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি অব্যাহত থাকবে। এর আগে শুক্রবার ও শনিবার (১০-১১ এপ্রিল) ছিল সাপ্তাহিক ছুটি।
ফলে সব মিলিয়ে শিক্ষার্থীরা পাচ্ছে টানা পাঁচ দিনের অবকাশ, যা দীর্ঘ বিরতির সুযোগ তৈরি করেছে।
বিশ্লেষকরা বলছেন, এমন ধারাবাহিক ছুটি শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও পারিবারিক সময় কাটানোর সুযোগ বাড়ালেও পাঠক্রমে সাময়িক ছন্দপতন ঘটাতে পারে।
তবে উৎসবমুখর এই সময়কে কেন্দ্র করে সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্য চর্চার ক্ষেত্রও বিস্তৃত হয়।
ঔশিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, ছুটি শেষে শিক্ষার্থীরা নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরবে এবং পাঠদানে গতি ফিরে আসবে।






