সংসদে দুই সেশনে অধিবেশন শুরু কাল থেকে

সকাল,বিকাল বৈঠক; জরুরি বিল পাসে সময় বাঁচবে।
টুইট ডেস্ক: মঙ্গলবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে দুই দফায় অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দফা শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দুপুরে মুলতবি হবে।
এরপর বিকাল সাড়ে তিনটায় দ্বিতীয় দফা শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।
চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম জানান, ১৩৩টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে পাস করতে হবে।
সময় সীমার কারণে সব বিলের কপি আগে দেওয়া যায়নি। যেসব বিল বিশেষ কমিটিতে সবাই একমত হয়েছিল, সেগুলো দ্রুত পাস হবে; যেগুলোতে নোট অব ডিসেন্ট বা সংশোধনী আছে, সেগুলো আগামীকালের মধ্যে উপস্থাপন করার চেষ্টা চলছে।
সূত্রের তথ্য অনুযায়ী প্রয়োজনে শুক্রবারও বৈঠক হতে পারে।





