দুর্নীতি ও অব্যবস্থাপনাই দারিদ্র্যের মূল কারণ: ডা. শফিকুর রহমান

দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে বলে মন্তব্য
টুইট প্রতিবেদক: বাংলাদেশ প্রকৃতপক্ষে দরিদ্র দেশ নয়; বরং দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে দেশকে লুটপাট করা হয়েছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ছবি: এক্স
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিচ্ছন্ন সরকার, ডিজিটাল ব্যবস্থা এবং কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা গেলে লুণ্ঠিত সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব। এতে রাষ্ট্রীয় অর্থ সুরক্ষিত থাকবে এবং স্বচ্ছভাবে ব্যয় নিশ্চিত হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, যখন জনগণের অর্থ সুরক্ষিত থাকে এবং স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হয়, তখন জনগণের আস্থা পুনরুদ্ধার হয় এবং জাতি আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যায়।
পোস্টে তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং #VoteForChange, #Jamaat2026 ও #Election2026 হ্যাশট্যাগ ব্যবহার করেন।






