ক্লাসে শিক্ষার্থী কম, আকস্মিক পরিদর্শনে অসন্তোষ শিক্ষামন্ত্রীর

পুঠিয়ার বিড়ালদহ কলেজ পরিদর্শনে নিয়মিত উপস্থিতি নিশ্চিতের নির্দেশ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার কলেজ পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।






