ইউরোপে মার্কিন অস্ত্রের বৃহত্তম ক্রেতা এখন ডেনমার্ক

এফ-৩৫ যুদ্ধবিমান থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র—প্রায় ৪০ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনছে দেশটি

টুইট ডেস্ক: ইউরোপে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সামরিক বিক্রয় (Foreign Military Sales—FMS) কর্মসূচির আওতায় সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক হয়ে উঠেছে ডেনমার্ক। দেশটির কাছে যুক্তরাষ্ট্রের বিক্রি করা সামরিক সরঞ্জামের মূল্য প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার বলে দাবি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট আরকেএম।

এই অস্ত্র ও সামরিক সরঞ্জামের তালিকায় রয়েছে এফ-৩৫ যুদ্ধবিমান, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা, আইবিসিএস, ড্রোন প্রতিরোধী ব্যবস্থা, এএমআরএএএম ক্ষেপণাস্ত্র, জেএএসএসএম ক্রুজ ক্ষেপণাস্ত্র, এআইএম-৯এক্স সাইডউইন্ডার এবং বিভিন্ন ধরনের নিখুঁত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র।

তবে প্রায় ৪০ বিলিয়ন ডলারের অঙ্কটি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (DSCA) নথিতে ডেনমার্কের জন্য ২০২৫ সালে প্যাট্রিয়ট ও আইবিসিএস ব্যবস্থার সম্ভাব্য বিক্রির মূল্য সর্বোচ্চ ৮.৫ বিলিয়ন ডলার এবং একই বছরের ডিসেম্বরে আরেকটি আইবিসিএস-সংশ্লিষ্ট ব্যবস্থার সম্ভাব্য বিক্রির মূল্য ৩ বিলিয়ন ডলার উল্লেখ রয়েছে।

২০২৬ সালের জুনে ২০০টি জেএএসএসএম-ইআর ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বিক্রির মূল্যও ৮৪২ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়।