গঙ্গা চুক্তির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত

ঢাকায় বাংলাদেশ-ভারত যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত, ২০২৬ সালের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

টুইট প্রতিবেদক: গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করেছে বাংলাদেশ ও ভারত। এ লক্ষ্যে দুই দেশের যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ২০২৬ সালে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রস্তুত করা বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। কমিশন জানায়, বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে, ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।

উল্লেখ্য, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তি দুই দেশের মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সমঝোতা। এ চুক্তির আওতায় শুষ্ক মৌসুমে গঙ্গার পানিপ্রবাহ ভাগাভাগি করা হয়।

গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের কৃষি, পরিবেশ ও জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চুক্তির যথাযথ বাস্তবায়ন এবং পানিপ্রবাহের নিয়মিত পর্যবেক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।