বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্র

নেতৃত্ব পর্যায়ের সফর, ল্যানপ্যাক সম্মেলন ও যৌথ সামরিক মহড়ায় প্রতিরক্ষা সহযোগিতা জোরদার; আঞ্চলিক স্থিতিশীলতায় আরও গভীর অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র।
টুইট ডেস্ক: বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৬ সালজুড়ে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক আর্মি (USARPAC) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে উল্লেখ করেছে দেশটি।
নেতৃত্ব পর্যায়ের সফর, ল্যানপ্যাক (LANPAC) সম্মেলন এবং ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ সামরিক মহড়ার মাধ্যমে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর হয়েছে।
ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা এবং স্বাধীন ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা জানিয়েছে যুক্তরাষ্ট্র।







