উন্নয়নের মাধ্যমে শান্তি ও সম্প্রীতিই সরকারের মূলমন্ত্র: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

কাউখালীতে মিতিঙ্গাছড়ি ব্রীজের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল উদ্দিন
বান্দরবান প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন মিতিঙ্গাছড়ি ব্রীজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬ ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্রীজটির শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য এডভোকেট মামুনুর রশিদ। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি বলেন, “পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানেই শুধু শহরের উন্নয়ন নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনমান উন্নত করাই আমাদের লক্ষ্য। মিতিঙ্গাছড়ি ব্রিজ কাউখালীর মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এই ব্রিজ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনবে।”
তিনি সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম তুলে ধরে স্থানীয়দের এই ব্রিজের সঠিক রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা বলেন, “বোর্ড সবসময় পাহাড়ের মানুষের পাশে রয়েছে। এই ব্রিজের মাধ্যমে কাউখালীর সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বেড়ে যাবে।”
উদ্বোধন শেষে স্থানীয় জনসাধারণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ব্রীজটি নির্মাণের জন্য সরকার ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। হাজার হাজার মানুষের উপকার হবে এই ব্রীজের মাধ্যমে।
বান্দরবান ও খাগড়াছড়ি রাঙ্গামাটি কাউখালী মিতিঙ্গাছড়ি ব্রীজ অনেক দিনের হারিয়ে যাওয়া নৌকায় চড়ে এপার ওপার যাওয়া এখন স্বপ্ন- জনগণের সেবায় এগিয়ে যাবে।






