মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ শিবলী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সকাল ৬টায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ; বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবার
নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর শিবলী নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টার দিকে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিবলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের হাজাবিঘী চাঁদপুর গ্রামে। তার ডাকঘর আজমতপুর।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিবলী। প্রতিদিন দুপুরে বাড়িতে খাবার খেতে ফিরলেও এদিন সে বাড়িতে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরে তার বাবা মো. হাবিবুল্লাহ (মাস্টার) মাদ্রাসায় গিয়ে খোঁজ নেন। তবে মাদ্রাসার শিক্ষকেরা জানান, শিবলী সেদিন মাদ্রাসায় যায়নি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
কোনো সহৃদয় ব্যক্তি শিবলীর সন্ধান পেলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার অথবা পরিবারের সদস্যদের ইনবক্সে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৭৬৭৪৬৩২৩৩
শিবলীর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার। পোস্টটি বেশি বেশি শেয়ার করে তার সন্ধান পেতে সহায়তা করুন।






