মধ্যরাতে উদ্ধার হওয়া অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি নিষ্ক্রিয় করেন।

টুইট প্রতিবেদক: বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হলের পেছনের এলাকা থেকে ককটেলটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার বাবুপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল-আমিন।

তিনি জানান, হলের পেছন থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের পর বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। পরে দলটি ঘটনাস্থলে এসে ককটেলটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করে।

তবে কে বা কারা ককটেলটি সেখানে রেখেছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।