রাকাব পরিচালনা পর্ষদের ৬০৯তম সভা অনুষ্ঠিত

প্রধান কার্যালয়ের বোর্ড রুমে সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম; নতুন পরিচালক বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা।

নিজস্ব প্রতি‌নি‌ধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৬০৯তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।

সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মোঃ আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান, মৎস্য অধিদপ্তর রাজশাহীর পরিচালক মোঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম।

এ ছাড়া সভায় পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের সভায় যোগদান করায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানানো হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।