ইরানে নতুন হামলার হুমকি না দিয়ে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান রাশিয়ার

জাখারোভার বক্তব্য, সামরিক অভিযান ইরানের জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙতে পারবে না
বিশ্ব ডেস্ক: ইরানের ওপর নতুন করে সামরিক হামলার হুমকি না দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ বয়ে আনা সামরিক অভিযান দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙতে পারবে না।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বক্তব্যে জাখারোভা বলেন, যারা ইরানে নতুন করে হামলার হুমকি দিচ্ছে, তাদের বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবা উচিত। একই সঙ্গে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানান তিনি।
বাংলাদেশে রাশিয়ার দূতাবাসও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বক্তব্য পুনঃপ্রকাশ করেছে।
সূত্র: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্ট।






