মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি, হাতে রহস্যময় বোতল

কুয়ালালামপুরের অভিজাত হোটেলে জমকালো সাজে ছবি প্রকাশ করে অনুসারীদের নজর কেড়েছেন অভিনেত্রী। হাতে থাকা বোতলটি ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল।

টুইট প্রতিবেদক: আলোচনা যেন পিছু ছাড়ছে না ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনির। জন্মদিনের জমকালো আয়োজন, নতুন সিনেমার ঘোষণা ও নাচের ভিডিওর পর এবার মালয়েশিয়ায় বিলাসবহুল হোটেলে তোলা ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে পরীমনিকে দেখা গেছে কুয়ালালামপুরের অভিজাত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। হোটেলের জানালার পাশে বসে থাকা অভিনেত্রীর পরনে ছিল সোনালি ও হালকা বেইজ রঙের ফুলের নকশা করা জমকালো পোশাক। পোশাকজুড়ে ছিল সূক্ষ্ম নকশা ও ঝলমলে কারুকাজ।

তবে ছবিতে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি করেছে তাঁর হাতে থাকা একটি বোতল। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে বোতলটি হাতে নিয়ে ছবি তুলেছেন পরীমনি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ম্যাচিং ম্যাচিং’।

বোতলটি কীসের, তা অবশ্য স্পষ্ট করেননি অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, এটি শ্যাম্পেন কিংবা ঝলমলে পানীয়ের বোতল হতে পারে। বিষয়টি নিয়ে অনুসারীদের মধ্যেও চলছে নানা প্রশ্ন ও কৌতুকপূর্ণ মন্তব্য।

ছবি প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ১৬ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। কেউ তাঁর সাজের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন হাতে থাকা বোতলটির পরিচয়।

এদিকে কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর শুটিং করেছেন তিনি। পাশাপাশি জন্মদিনে তারেক রহমান পরিচালিত ‘ফারজানা’ চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, সিনেমাটির শুটিংও অনেকটা