রাজশাহীর সারদায় ২৪৬ সার্জেন্ট-এসআইয়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

ভয়ভীতি ও পক্ষপাতের ঊর্ধ্বে থেকে জনগণকে সেবা দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নবনিযুক্ত সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সব ধরনের ভয়ভীতি ও পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে মানুষকে আইনি সেবা ও সুরক্ষা দিতে হবে। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে পুলিশ প্রকৃত অর্থেই ‘জনগণের পুলিশ’ হয়ে উঠতে পারে।অনুষ্ঠানে বেসামরিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের কুচকাওয়াজে ২৭তম ব্যাচের ৮৪ জন শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। মোট ২৪৬ জন প্রশিক্ষণার্থী ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে নিজ নিজ ইউনিটে যোগ দেবেন।






