রাজশাহীতে আইজিপিকে স্বাগত জানালেন আরএমপি কমিশনার ও ডিআইজি

সারদা পুলিশ একাডেমিতে এসআই ক্যাডেটদের পাসিং প্যারেড উপলক্ষে রাজশাহী সফরে আইজিপি মোঃ আলী হোসেন ফকির।

রাজশাহী প্রতি‌নি‌ধি: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএমকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।

বুধবার (২৮ অক্টোবর) সারদা পুলিশ একাডেমিতে আউটসাইড ক্যাডেটদের (এসআই) পাসিং প্যারেড উপলক্ষে রাজশাহী সফরে আসেন আইজিপি মোঃ আলী হোসেন ফকির। এ উপলক্ষে তিনি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

এ সময় অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএমকেও স্বাগত জানান আরএমপি কমিশনার ও ডিআইজি।

বিমানবন্দরে এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারদা পুলিশ একাডেমিতে আয়োজিত এসআই ক্যাডেটদের পাসিং প্যারেড বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণ কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। এ আয়োজনকে কেন্দ্র করে আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজশাহী সফরের কর্মসূচি নির্ধারিত হয়।

সূত্র: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।