নিজ হাতে চারা রোপণ করে ‘সবুজায়ন কর্মসূচির’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমিনবাজারে নিজ হাতে চারা রোপণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যোগ

টুইট ডেস্ক : ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর উপকণ্ঠে আমিনবাজার এলাকায় নিজ হাতে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।

এ কর্মসূচির আওতায় মহাসড়কের দুই পাশকে সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি সড়ক এলাকায় সবুজ আচ্ছাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও বৃদ্ধি নিশ্চিত করার ওপর জোর দেন। মহাসড়কের পাশে সবুজায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।