সাম্য ও মানবিক মর্যাদা সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী

দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বললেন, ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার

নিজস্ব প্রতিবেদক: সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল উপজীব্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানবতার কল্যাণ সব ধর্মের অন্যতম প্রধান শিক্ষা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উৎসব আনন্দের সঙ্গে এবং নিরাপদে উদযাপনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ ধরে রাখা সবার জন্য জরুরি।

তিনি আরও বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা মর্ত্যে আগমন করেন। ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব অনন্য তাৎপর্য লাভ করেছে।

তারেক রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করেন। এটি দেশের দীর্ঘদিনের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত