যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রাজশাহীতে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদ্যাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ভুবন মোহন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি, প্রথম যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি এবং যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, আকতারুল ইসলাম, মাসুদুল হক মৃধা মমিন, শ্যামল শেখ, আরিফুজ্জামান সোহেল, মুজিবুল হক মিলন ও সারওয়ার পারভেজ রকি।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি এবং মহানগর যুবদলের সদস্য রবিনউল হাসান জাহিদ, শাকিলুর রহমান রন, হাফিজ বাবু, মোফাজ্জল হোসেন শুভ, মুক্তার আলী সাদ্দাম, মোহন আলী, সোহেল, শিমুল, রেজাউর রহমান রবিন, রবিন হোসেন, বিপ্লব রহমান নাঈম, নাজমুস সাকিব নাঈম ও মাহফুজ মানিকসহ অন্য নেতারা।
সভায় মহানগর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শামীম উদ্দিন, ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিমের আহ্বায়ক সোহেল রানা, ১৭ নম্বর ওয়ার্ড পূর্বের আহ্বায়ক লিটন শেখ, ১২ নম্বর ওয়ার্ডের শামীম শেখ, ১৪ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মোস্তাকিম পিংকু, ২০ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সুলতান নাসির সোহাগ, ৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড পূর্বের আহ্বায়ক নবীন, ২ নম্বর ওয়ার্ড পশ্চিমের আহ্বায়ক লিটন, ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শিমুল ও সদস্যসচিব শাহিন, ২৬ নম্বর ওয়ার্ড পূর্বের আহ্বায়ক মনির এবং ১৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সজল ও সদস্যসচিব রবিন।
এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শিহাব ও সদস্যসচিব আব্দুস সালাম, ১ নম্বর ওয়ার্ড পূর্বের সদস্যসচিব রাজিব আলী, ১ নম্বর ওয়ার্ড পশ্চিমের সদস্যসচিব মো. মুরাদ আলী, ৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি ও সদস্যসচিব মশিউর মশি, ৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মারুফ, ১১ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব রুকুনুজ্জামান রকি, ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক গাউসুজ্জামান মঈন ও সদস্যসচিব মো. শাওন হোসেন, ৩০ নম্বর ওয়ার্ড উত্তরের আসরাফ বাবু ও সদস্যসচিব মোফাজ্জল হোসেন গীতি এবং ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণের আহ্বায়ক সুমন ও সদস্যসচিব রায়হান উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. আশরাফ, ২৮ নম্বর ওয়ার্ড পূর্বের আহ্বায়ক শাহিন আলী ও সদস্যসচিব স্বাধীন, ২৮ নম্বর ওয়ার্ড পশ্চিমের আহ্বায়ক মিলন ও সদস্যসচিব মাহফুজুর রহমান পলক, ১৪ নম্বর ওয়ার্ড পূর্বের সদস্যসচিব জুবায়ের হোসেন হৃদয়, ১৮ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব বারেক আলী, ১৯ নম্বর ওয়ার্ড উত্তরের আহ্বায়ক শহিদুল, ১৪ নম্বর ওয়ার্ড পশ্চিমের সদস্যসচিব জুয়েল রানা, ২৩ নম্বর ওয়ার্ডের সদস্যসচিব মো. শিমুল, ২৭ নম্বর ওয়ার্ড পূর্বের সদস্যসচিব মো. আব্দুর রাজ্জাক, ২৭ নম্বর ওয়ার্ড পশ্চিমের আহ্বায়ক রকি, ২১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নাহিদ হোসেন, ২২ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জাকির শেখ ও সদস্যসচিব তানভীর আহমেদ সুইট এবং ২৫ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্যসচিব ভূগোলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সভায় আগামী ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে যুবসমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হয়।






