শাহ মখদুম বিমানবন্দরে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

রাজশাহীতে পৌঁছালে ফরহাদ হোসেন আজাদকে স্বাগত জানান সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জনপ্রতিনিধিরা
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সফরে এসে শাহ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীতে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।






