ব্যর্থ নারী ফুটবল, কাঠগড়ায় বাটলার-টিটু

সাফ শিরোপা হারানোর পর এশিয়ান গেমসে বড় ব্যবধানে পরাজয়; অনূর্ধ্ব-১৭ দলও ব্যর্থ। প্রস্তুতি ও সুযোগ-সুবিধা বাড়লেও ফল না আসায় দুই কোচের দায়িত্ব ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের নারী ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা এখন হতাশায় রূপ নিয়েছে। ভারতে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা হারানোর পর এশিয়ান গেমসে বড় ব্যবধানে দুই ম্যাচে পরাজিত হয়েছে জাতীয় দল। একই সময়ে অনূর্ধ্ব-১৭ নারী দলও এশীয় ফুটবল কনফেডারেশনের প্রতিযোগিতার বাছাইপর্বে ব্যর্থ হয়েছে। ধারাবাহিক এই ব্যর্থতার পর প্রধান কোচ পিটার বাটলার ও সাইফুল বারী টিটুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলকে ঘিরেও প্রত্যাশা পূরণ হয়নি। অথচ দুই দলকে প্রস্তুতির জন্য বিদেশে পাঠানো হয়েছিল। এশিয়ান গেমসের আগে চীনের গুয়াংজুতে প্রায় দুই সপ্তাহের প্রশিক্ষণ শিবির ও প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অন্যদিকে, অনূর্ধ্ব-১৭ দলকে প্রস্তুতির জন্য জর্ডানে পাঠানো হয়। এত আয়োজনের পরও কাঙ্ক্ষিত ফল না আসায় প্রস্তুতির কার্যকারিতা ও কোচদের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জাতীয় দলের রক্ষণে বড় দুর্বলতা
পিটার বাটলারের অধীনে বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পাশাপাশি এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে এবার থাইল্যান্ডে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়। তবে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে গ্রুপ






