খুলনার তেরখাদায় এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের পুরস্কার বিতরণ!

টুইট ডেস্ক: খুলনার তেরখাদায় পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস (A+) প্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমানের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) শফিকুল ইসলাম। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়ালিয়ার রহমান।
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনকারী দুই শিক্ষার্থীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে তাদের অভিভাবকদেরও সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা রয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও শিক্ষাজীবনে সাফল্য অর্জনে উৎসাহিত করবে।