পরিকল্পিত নগরায়ণের বার্তায় রংপুরে বিশ্ব বসতি দিবস পালন

বিশ্ব বসতি দিবসের র্যালিতে রংপুর রেঞ্জ ডিআইজি। পরিকল্পিত নগরায়ণ ও নিরাপদ আবাসনের আহ্বান।
নিজস্ব প্রতিবেদক, রংপুর: বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে রংপুরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুল ইসলাম, এনডিসি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও টেকসই আবাসন এবং সবার জন্য উন্নত বসতি নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব বসতি দিবসের এ কর্মসূচি আয়োজন করা হয়।







