সাংবাদিকদের ওপর হামলা-হয়রানির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ নিশ্চিতের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী প্রেসক্লাব চত্বরের জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন ও নিরাপদ পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধনে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও হয়রানিমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।