বিজিবির জুডো, তায়কোয়ান্দো ও উশু দলের সদস্যদের সংবর্ধনা

জাতীয় ও ফেডারেশন পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ায় খেলোয়াড়দের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও ফেডারেশন পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) জুডো, তায়কোয়ান্দো ও উশু দলের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিজিবি সদর দপ্তর পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক দলগুলোর সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন।
সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ও ফেডারেশন পর্যায়ের প্রতিযোগিতায় বিজিবির জুডো, তায়কোয়ান্দো ও উশু দল চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এসব অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে দলের খেলোয়াড়দের এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজিবির ক্রীড়া দলগুলোর সাফল্যের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।






