রাজশাহীতে পুনঃস্থাপন হলো আরএমপির ঐতিহাসিক নামফলক

মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরুর স্মারক হিসেবে খালেদা জিয়ার স্থাপিত ফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে স্থাপিত নামফলকটি পুনঃস্থাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই স্মারক পুনঃস্থাপনের পর আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়।

আরএমপির কার্যক্রম শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ফলকটি স্থাপন করেছিলেন। দীর্ঘদিন পর ঐতিহাসিক স্মারকটি পুনঃস্থাপনের মধ্য দিয়ে আরএমপির প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নতুন করে দৃশ্যমান হলো।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আরএমপি প্রতিষ্ঠার সূচনালগ্নের স্মৃতি বহনকারী এই ফলকটি পুনঃস্থাপনকে পুলিশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।