বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন

নতুন চেয়ারম্যান মিজ ম্যামাচিং মারমা, ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ ঘোষণা
টুইট ডেস্ক: দীর্ঘদিনের প্রতিক্ষার পর অবশেষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে *চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে *মিজ ম্যামাচিং মারমা কে।
বৃহস্পতিবার ২০শে আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখার জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই পুনর্গঠনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এবং সংশ্লিষ্ট সংশোধনী আইনের প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ:
চেয়ারম্যান:
মিজ ম্যামাচিং মারমা বান্দরবান সদর এলাকার পুরাতন রাজবাড়ি, বৌদ্ধ।
১৪ জন সদস্য:
1. চনুমং মারমা
2. মং ক্য নু মারমা
3. জনাব লুসাই মং
4. মাওসেতুং তংচঙ্গ্যা
5. দনওয়া ম্রো
6. আগস্টিন ত্রিপুরা
7. অংজাই উইচাক
8. রিয়াল দাও বম
9. আবদুল মাবুদ
10. মো. মশিউর রহমান
11. মোহাম্মদ জসিম উদ্দীন
12. ক্যাউ প্রু খিয়াং
13. উম্যাসিং মারমা
14. কাজী নিরুতাজ বেগম
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এবং সংশ্লিষ্ট সংশোধনী বিধানের আওতায় পরিষদের দায়িত্ব পালন করবে।
একই সঙ্গে ৭ নভেম্বর ২০২৪ তারিখে জারি করা পূর্বের আদেশটি বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন পরিষদ গঠনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব ও কাঠামো কার্যকর হলো। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠিত এই ১৫ সদস্যের পরিষদ পাহাড়ের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।






