নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখার আশা প্রকাশ

টুইট ডেস্ক: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় জামায়াত আমির বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তিনি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে নবনির্বাচিত রাষ্ট্রপতি ইনসাফ প্রতিষ্ঠা, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন।