ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম

শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে ভারত সফর নয়-সরকারের অবস্থানকে স্বাগত সাদিকুরের
টুইট ডেস্ক: শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না-সরকারের এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।
গত রোববার (১৬ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত হিসাবে দেওয়া এক পোস্টে তিনি সরকারের অবস্থানকে স্বাগত জানান।
পোস্টে সাদিকুর রহমান খান লেখেন, শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। তাঁর ভাষায়, ভারতের মুখের ওপর এমন জবাব কোনো প্রধানমন্ত্রীকে এই প্রথম দিতে দেখা গেল।
তিনি আরও লেখেন, বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই জয় পায়নি, বরং দেশের সার্বভৌমত্বের পথেও এক ধাপ এগিয়েছে।
সরকারের বিভিন্ন নীতির সমালোচনার কথাও উল্লেখ করেন সাদিকুর রহমান খান। তিনি বলেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন এবং ভবিষ্যতেও করবেন। তবে ভারতের চাপ উপেক্ষা করে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
সাদিকুর রহমান খান বলেন, দেশের স্বার্থে মানুষের মধ্যে মত, দ্বিমত ও ভিন্নমত থাকতে পারে। তবে আওয়ামী লীগ, শেখ হাসিনা ও দিল্লির প্রসঙ্গে দেশের মানুষের মধ্যে বিভাজনের সুযোগ নেই-এমন মতও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, ‘দিল্লি না ঢাকা’-এই প্রশ্নের উত্তর জুলাইয়ে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। সরকারের সাম্প্রতিক বিবৃতিতে জনগণের সেই অবস্থানের প্রতিফলন দেখতে পাওয়াকে আনন্দের বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে তিনি দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করেন।






