কচুয়ায় এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : মাদকমুক্ত কচুয়া গঠন এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এহছানুল হক মিলন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের তরুণ খেলোয়াড়রা অংশ নেবেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে উপজেলার ১ থেকে ৪ নম্বর ইউনিয়নের তরুণ খেলোয়াড়দের মধ্যে ফুটবল ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কচুয়ার বাতাপুকুরিয়া দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুটবল ও খেলাধুলার সামগ্রী পেয়ে তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই ব্যতিক্রমী এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে কচুয়ার বিভিন্ন ইউনিয়নের প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির উপদেষ্টা মো. মামুমুর রশিদ মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ইউসুফ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সহসভাপতি মতিন মোল্লা, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম আকাশ, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মনির হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মিজান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়িকা পারভীন আক্তার, উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী ফোরাম নেতা আতিকুর রহমান মিন্টু, সাচার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সাচার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাচার স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, পালাখাল মডেল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, বিতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, বিতারা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তফা কামাল, বিতারা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মোল্লা, বিতারা পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি কাউছার মুন্সী, সাধারণ সম্পাদক জাকির মুন্সী, সাচার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাফিজ উদ্দিন মজুমদার এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজীব ভূঁইয়া।
এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফুটবল বিতরণকে ঘিরে স্থানীয় তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং কচুয়ায় মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।






