ধানমন্ডি-৩২ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে গ্রেপ্তার ১

১৫ আগস্ট ঘিরে কঠোর নিরাপত্তার মধ্যেই অর্ণব দাসকে থানায় নেওয়া হয়েছে

টুইট ডেস্ক: রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অর্ণব দাস (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি-৩২ এলাকা থেকে তাকে আটক করে পুলিশের গাড়িতে করে থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমন্ডি-৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় পাঠানো হয়।

পুলিশ জানায়, বর্তমানে অর্ণব দাস থানার হেফাজতে রয়েছেন। তার বিষয়ে যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

১৫ আগস্ট ঘিরে ধানমন্ডি-৩২ ও আশপাশের এলাকায় আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে ব্যারিকেড বসানোর পাশাপাশি পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।