সীমান্ত রক্ষার পাশাপাশি মানুষের পাশে বিজিবি

ক্যচুপাড়ায় বিশেষ অভিযান পরিদর্শন, ১৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা

বান্দরবান প্রতিনিধি: সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ক্যচুপাড়া বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস।

মঙ্গলবার (১১ আগস্ট) ক্যচুপাড়া বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে অধিনায়ক ক্যচুপাড়ায় পরিচালিত বিশেষ অভিযান কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও শিক্ষায় সহায়তার বিষয়েও তিনি গুরুত্ব দেন।

এর অংশ হিসেবে ক্যচুপাড়া এলাকার ১৫০ জন স্কুলশিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিরাপত্তা, শিক্ষা ও মানবিকতার সমন্বয়ে সীমান্তবর্তী মানুষের পাশে থাকার এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ৩৮ বিজিবি।