জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপি নেতারা

শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণে গুরুত্ব, নতুন প্রজন্মকে ইতিহাস জানানোয় জোর
টুইট ডেস্ক: রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।
শনিবার সকালে এনসিপির নেতারা জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তারা জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন স্মারক, ছবি, দলিল ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি যথাযথভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরতে স্মৃতি জাদুঘরের ভূমিকা নিয়েও তারা গুরুত্ব দেন।
এনসিপি নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ ও সংশ্লিষ্ট স্মারকগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। এর মাধ্যমে দেশের সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি হবে।





