খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের অগ্রগতি ও নির্মাণমান ঘুরে দেখলেন মাহফুজুর রহমান রিটন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই কার্যক্রম পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ও গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজুল হক হ্যাপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত ব্যক্তিরা ধর্মীয় শিক্ষা ও ইবাদতের পরিবেশ উন্নয়নে চলমান নির্মাণকাজের গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পটি দ্রুত সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেন।