৫ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে অলুপট্টি মোড়ে বিকেল ৪টায় কর্মসূচি।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) রাজশাহীতে সমাবেশের আয়োজন করেছে রাজশাহী মহানগর বিএনপি।
দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় নগরীর অলুপট্টি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ, মহানগরের আওতাধীন সব থানা ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন পৃথকভাবে এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা মো. মুঈদুর রহমান মঈদ।







