সুজুকির বিশ্বকাপ অফারে পুরস্কার জিতলেন রাজশাহীর শীলা সরকার

মোটরসাইকেলের “Suzuki World Cup Madness Offer 2026” প্রচারণায় ৪৩ ইঞ্চি 4K র্যানকন টেলিভিশন জিতেছেন রাজশাহীর শীলা সরকার।
টুইট ডেস্ক: আবদুল্লাহ মোটরস সুজুকি, রাজশাহী সূত্রে জানা যায়, শীলা সরকার রাজশাহীর ভদ্রা এলাকার আব্দুল্লাহ মোটরস সুজুকি শোরুম থেকে একটি সুজুকি মোটরসাইকেল ক্রয় করেন। পরবর্তীতে ২০২৬ সালের ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত অফারের লটারিতে তিনি সৌভাগ্যবান বিজয়ী হিসেবে নির্বাচিত হয়ে ৪৩ ইঞ্চি 4K র্যানকন টেলিভিশন জিতে নেন।
এ উপলক্ষে আব্দুল্লাহ মোটরস পরিবারের পক্ষ থেকে বিজয়ী শীলা সরকারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
প্রতিষ্ঠানটি জানায়, Suzuki World Cup Madness Offer 2026-এর আওতায় প্রতিদিন চারজন ক্রেতাকে ৪৩ ইঞ্চি 4K র্যানকন টেলিভিশন, প্রতি সপ্তাহে একজন বিজয়ীকে একটি Suzuki Gixxer SF 250 মোটরসাইকেল এবং গ্র্যান্ড ফিনালেতে একজন সৌভাগ্যবান ক্রেতাকে ১০০ ইঞ্চি 4K র্যানকন টেলিভিশন পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে।
আব্দুল্লাহ মোটরসের পক্ষ থেকে জানানো হয়, অফার চলাকালে সুজুকি মোটরসাইকেল ক্রয়কারী ক্রেতারা নির্ধারিত শর্তসাপেক্ষে এই লাকি ড্রয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন।






