অ্যান্ডি রিডের নীরবতা, কেলসি-টেইলর সম্পর্ক নিয়ে নতুন জল্পনা

ব্যক্তিগত প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন চিফস কোচ, প্রশংসা করলেন ট্রাভিস কেলসির পেশাদারিত্বের।

টুইট প্রতিবেদক: এক সংবাদ সম্মেলনে অ্যান্ডি রিডকে কেলসি ও টেইলর সুইফটের ব্যক্তিগত জীবন,বিশেষ করে তাদের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি সরাসরি কোনো উত্তর দিতে রাজি হননি। বরং ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে তিনি কেলসির ফুটবলে মনোযোগের প্রশংসা করেন।

রিড বলেন, অফসিজন ও বাধ্যতামূলক মিনিক্যাম্পে কেলসি পুরোপুরি মনোযোগী ছিলেন এবং দলের জন্য তার প্রতিশ্রুতিতে কোনো ঘাটতি দেখেননি। ব্যক্তিগত বিষয় নিয়ে বিস্তারিত জানাতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে কেলসি ও টেইলর সুইফটের সম্ভাব্য বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। তবে এ দম্পতি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করেননি, আর রিডও সেই গোপনীয়তা বজায় রাখতেই প্রশ্নটি এড়িয়ে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।