নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা প্রতিনিধিদের সাক্ষাৎ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

টুইট ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে ও মেরিন অ্যাটাশে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (৭ জুন) নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাশে মেজর কার্স্টেন ই ফ্লেচার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং সামরিক পেশাগত সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপরও গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।