বরিশালে প্রধান ঈ উভয় ছদ জামাত

হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত।
টুইট ডেস্ক বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এ জামাতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
জামাতে ইমামতি করেন এরশাদুল উলুম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ আবদুর রব।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের প্রধান জামাতে উপস্থিত ছিলেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশৈনার খলিল আহমেদ এবং জেলা প্রশাসক খাইরুল আলম সুমন। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ জামাতে অংশ নেন।
জামাত শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন নগরবাসীকে ঈদের শুভেচ্ছা
জানান। তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই উৎসবের প্রকৃত তাৎপর্য নিহিত।
তিনি আরও জানান, নগরীতে পশু কোরবানি, বর্জ্য অপসারণ এবং কোরবানির চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঈদের দিন পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।






