পটিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

যুবলীগ কর্মীসহ ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আটক।

টুইট ডেস্ক; চট্টগ্রামের পটিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগের এক কর্মীসহ বিভিন্ন মামলার মোট চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, পটিয়া পৌরসদরের পশ্চিম গোবিন্দারখীল ধোপাপুকুর এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি যুবলীগ কর্মী মো. সাকিবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, এএসআই (নিরস্ত্র) শ্রীবাস চন্দ্র দে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দায়রা নং-২২৭৩/২৪ ও সিআর মামলা নং-৪৭৬/২৪ (পটিয়া)-এর সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ ওমর ফারুককে পৌরসভার বড় বাজারসংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন।

তিনি এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এসআই সমীর ভট্টাচার্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পটিয়া থানার চুরি মামলার আসামি মো. ইমতিয়াজ প্রকাশ ফাহিম (২২)-কে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে পেনাল কোডের ৪৫৭/৩৮০/৪১১ ধারায় মামলা রয়েছে।

এছাড়া, এএসআই (নিরস্ত্র) জাফর আহাম্মদ পৃথক অভিযানে সিআর নং-৯৪/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কহিনুর আক্তারকে আটক করেন। মামলাটি পেনাল কোডের ৩০৬ ধারার সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা