সাংবাদিক নির্যাতনে গ্রেপ্তার দুই শিক্ষক

ভুয়া পরীক্ষার্থী ও জাল সনদ নিয়ে সংবাদ প্রকাশের জেরে হামলার অভিযোগ।
টুইট ডেস্ক: রংপুরের পীরগাছা উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লুৎফর রহমান (৫৫), পীরগাছা সদর ইউনিয়নের তালুক ঈশাদ (শটিপাড়া) গ্রামের বাসিন্দা এবং স্বচাষ তালতলা দাখিল মাদরাসার সুপার; অপরজন লুৎফর রহমান (৪৫), পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও রামচন্দ্র মৌজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পীরগাছা থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল বলেন, হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের শনাক্তে কাজ চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী অংশগ্রহণ, জাল সনদ তৈরি এবং নকল বাণিজ্য নিয়ে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবাদিক আব্দুল কুদ্দুছ সরকারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি মাদরাসার সুপারসহ কয়েকজন শিক্ষক ওই হামলায় নেতৃত্ব দেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক নেতারা দ্রুত বিচার ও হামলার সঙ্গে জড়িত সকলের গ্রেপ্তার দাবি






